শিক্ষা মন্ত্রণালয়

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ আগামী ১৩ ফেব্রুয়ারি

২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য  কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে জানানো হয়, ২০২১ সালের  এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

করোনা ভাইরাস পরিস্থিতিতে ১১ টি শিক্ষা বোর্ডে বিভাগ ভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ের ছয়টি পত্রে  এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ১৪ লাখ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।

ছবিঃ সংগ্রহ

আরও খবর