আবহাওয়া

মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এছাড়া পূর্বাভাসে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, নওগাঁ ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে কোথাও কোন বৃষ্টিপাত হয়নি।

মঙ্গলবার শ্রীমঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তরপশ্চিম এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।

আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ২৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৪৪ মিনিটে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর