ভেষজ উপাদানে সমৃদ্ধ আদার নানা গুণ
ভেষজ উপাদানে সমৃদ্ধ আদার নানা গুণ
আদাকে বলা হয়ে থাকে প্রাকৃতিক প্রতিষেধক । আদায় রয়েছে এমন কিছু উপাদান যা দেহের প্রায় সব ধরণের ইনফেকশন দূর করতে সহায়ক । মাথা ব্যাথা, ঠাণ্ডা ভাব, সর্দি –কাশি , পেশী ব্যাথায় ডাক্তাররা আদা চা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন । চলুন জেনে আদার আরও কিছু অনন্য সাধারণ গুনাগুণঃ
• আদা স্ট্রোকের ঝুঁকি কমায় । প্রতিদিন চায়ের সাথে একটু আদা মিশিয়ে খান । এটি চর্বি কমিয়ে ধমনীর ব্লক খুলতে সাহায্য করে ।
• আদা চায়ে আছে ভিটামিন , মিনারেল,অ্যামিনো এসিড যা শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় এবং হৃদপিণ্ডকে সচল রাখে ।
• আদায় রয়েছে উচ্চ মাত্রার অ্যান্টি – অক্সিডেন্ট । তাই এটি শরীরের রোগ প্রতিরোধ খমতা বাড়াতে সাহায্য করে ।
• আদা চা অবসাদ দূর করে শরীর ও মনে চাঙা ভাব আনে ।
• আদা খুব ভাল প্রাকৃতিক প্রতিষেধক । দ্রুত ব্যাথা কমাতে এবং দেহের যে কোন ইনফেকশন দূর করতে সাহায্য করে ।
• আদা চা বমি ভাব কমায় । এছাড়া মাথা ব্যাথা কমাতে দারুণ কার্যকর এই চা ।
• হজমশক্তি বৃদ্ধি করে আদা সরাসরি হজমের সমস্যা দূর করে পরিপাকে সহায়তা করে ।
• কফ, খুস্খুসে কাশি উপশমে আদা চায়ে আছে প্রাকৃতিক নিরাময় উপাদান ।
• মানসিক চাপ ও অস্থিরতা কমাতে বেশ সহায়ক গরম আদা চা ।
• অম্লতার বিরুদ্ধে খুব ভাল লড়তে পারে আদা চা ।
• আদা চা কফি বা ব্লাক টি-র বিকল্প হিসেবে কাজ করে । এতে কোনপ্রকার ক্যাফেইন থাকে না বিধায় ক্যাফেইনের ক্ষতিকারক প্রভাব থেকেও সম্পূর্ণ নিরাপদ ।
এইচ/
ছবিঃ সংগ্রহ

