সামিট গ্রুপ – জেরা সমঝোতা স্মারক সই
সামিট গ্রুপ – জেরা সমঝোতা স্মারক সই
জাপানের এনার্জি কোম্পানি জেরার সাথে একটি সমঝোতা স্মারক ( এমওইউ ) সই করেছে বাংলাদেশের সামিট গ্রুপ । বুধবার টোকিও সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিতিতে এ সমঝোতা স্মারকে তারা সই করেন ।
সামিট গ্রুপের পক্ষে ফয়সাল করিম খান এবং জারার পক্ষে তশিরো কদোমা এ সমঝোতা স্মারকে সই করেন ।
পরে জাপান – বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট শাকুরাই হিরোকি তার সংগঠন ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের ( বিএমএ ) মধ্যে স্বাক্ষরিত চুক্তিপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন ।
ছবিঃ সংগ্রহ

