আব্দুল কাদের

অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ শনিবার (২৬ ডিসেম্বর) এক শোক বার্তায় বলেন, সাবলীল ও স্বতঃস্ফূর্ত অভিনয়ের মধ্য দিয়ে আব্দুল কাদের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

শনিবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিনেতা আব্দুল কাদের। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন আবদুল কাদের। অবস্থা গুরুতর হওয়ায় জরুরি ভিত্তিতে তাকে গত ৮ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরে অবস্থিত সিএমসি হাসপাতালে নেওয়া হয়। তবে তার রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়ায় কেমোথেরাপি দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন ভারতের চিকিৎসকরা।

ছবিঃ সংগ্রহ

আরও খবর