অ্যাপলের নতুন আইপ্যাড
অ্যাপলের নতুন আইপ্যাড
৩০ অক্টোবর দুটি নতুন আইপ্যাড বাজারে আনার ঘোষণা দিয়েছে অ্যাপল । প্রিমিয়াম এ ট্যাবলেটগুলো এবার তিনটি আকারে আনা হয়েছে । নকশায় এসেছে পরিবর্তন । যুক্ত হয়েছে নতুন সুবিধা । ১১ ও ১২.৯ ইঞ্চি পর্দায় লিকুইড রেটিনা ডিসপ্লে প্রযুক্তি যোগ করা হয়েছে । টাচ আইডির পরিবর্তে যুক্ত হয়েছে ফেস আইডি । অ্যাপল দাবি করছে , ফেস আইডি ব্যবস্থাই নিরাপদ ।
ইউএসবি-সি পোর্ট যুক্ত হয়েছে এই আইপ্যাড প্রোতে । ব্যবহার করা হয়েছে এ১২এক্স বায়োনিক প্রসেসর । এতে থাকছে ৩৫ শতাংশ বেশি গতির সিঙ্গেল-কোর ও ৯০ শতাংশ বেশি গতির মাল্টি-কোর প্রোসেসিং ক্ষমতা । থাকছে ৬৪ গিগাবাইটের ফ্ল্যাশ স্টোরেজ । মডেল ভেদে ৬৪ গিগাবাইট আইপ্যাড প্রোর দাম ৭৯৯ ও ৯৯৯ ডলার হলেও ১ টেরাবাইট এর দাম ১,৫৪৯ ও ১,৭৪৯ ডলার । এর সাথে থাকছে নতুন মডেলের অ্যাপল পেন্সিল । দাম পড়বে ১২৯ ডলার ।
ছবিঃ সংগ্রহ

