আইইডিসিআর

আইইডিসিআর-এর ৬ কর্মী করোনা আক্রান্ত, সেব্রিনা ফ্লোরা কোয়ারেন্টাইনে

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) চার টেকনোলজিস্ট সহ ছয়জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে চারজন রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন।

আইইডিসিআর সূত্রে জানানো হয়েছে, এই ছয়জনের করোনা পজেটিভ আসার পর আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরারও টেস্ট করা হয়। টেস্টে করোনা নেগেটিভ আসে। তারপরও তিনি ১৪ দিনের স্বেচ্ছা কোয়ারন্টোইনে যাওয়ার সিদ্ধান্ত নেন।

চার টেকনোলজিস্ট বাদে বাকি দু’জনের একজন ক্লিনার। অন্যজন আইইডিসিআরের স্টাফ বলে জানানো হয়েছে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর