সৌদি আরব

আগামী ২ এপ্রিল থেকে মধ্যপ্রাচ্যে শুরু হতে পারে পবিত্র রমজান

আগামী বছরের ২ এপ্রিল থেকে মধ্যপ্রাচ্যে শুরু হতে পারে পবিত্র মাহে রমজান । এমনটি দাবি করেছে মিশরের জাতীয় জোর্তিবিদ্যা ও ভূপ্রকৃতিবিদ্যা গবেষণা ইনস্টিটিউট। খবর, গালফ নিউজ।

বুধবার (২২ ডিসেম্বর) মিশরীয় জোতির্বিদরা জানান, আগামী ১ এপ্রিল আরবী শাবান মাসের ২৯ তারিখ পড়ছে। হয়তো ওইদিন সন্ধ্যায় আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা যাবে। যদি তাই হয় তাহলে আগামী ২ এপ্রিল থেকে শুরু হবে মাহে রমজান।

আরবী দিন পঞ্জিকায় নবম মাস রমজান। এসময় সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা আল্লাহর সন্তুষ্টিলাভের আশায় রোজা পালন করে থাকেন। রমজান শেষে শাওয়াল মাসের প্রথমদিন উদযাপিত হয় মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

চাঁদ দেখার ওপর নির্ভর করে আরবি মাসের শুরু ও শেষ হয়। যার কারণে আরবী মাসের শুরুর বিষয়ে আগে থেকেই পুরোপুরি নিশ্চিত পূর্বাভাস দেওয়া যায় না।

ছবিঃ সংগ্রহ

আরও খবর