আজ থেকে শুরু হচ্ছে পবিত্র হজ্জের আনুষ্ঠানিকতা
আজ থেকে শুরু হচ্ছে পবিত্র হজ্জের আনুষ্ঠানিকতা
করোনা মহামারির মধ্যে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবে আজ শনিবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজ্জের আনুষ্ঠানিকতা। গত বছরের মতোই এবারও শুধু সৌদি নাগরিক এবং সে দেশে অবস্থানরত বিভিন্ন দেশের মানুষ পবিত্র হজ্জ পালনের সুযোগ পাচ্ছেন।
হজ্জ সম্পাদনে এবার মুসল্লিদের ব্যবহার করতে হবে স্মার্ট কার্ড। আজ সন্ধ্যায় মক্কায় পৌঁছাবেন অনুমতি পাওয়া হজ্জ যাত্রীরা। রোববার আনুষ্ঠানিকভাবে শুরু হবে হজ্জের মূল কার্যক্রম। আগামী সোমবার হজ্জ বা আরাফার দিন। এ দিন মসজিদে নামিরা থেকে হজ্জের খুতবা দেবেন কাবার মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. বানদার বালিলাহ। বাংলাসহ ৯টি ভাষায় অনুবাদ করে প্রচার করা হবে এটি। পরদিন অর্থাৎ মঙ্গলবার পশু কোরবানি করবেন হাজিরা।
মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজ্জের সময় আরাফাতের ময়দানে ভাষণ দিয়েছিলেন। সেই রীতি অনুযায়ী প্রতি বছর ৯ জিলহজ আরাফাতের ময়দানে হজ্জের খুতবা দেওয়া হয়। এবার ১৫০ দেশের নাগরিকসহ মোট ৬০ হাজার ধর্মপ্রাণ মুসলমান হজ্জ পালন করবেন।
ছবিঃ সংগ্রহ

