মেরাজ

আজ পবিত্র লাইলাতুল কদর। সম্মানিত ও মহিমান্বিত রাত। এ রাতে মুমিন মুসলমানগণ আল্লাহর এবাদতে মশগুল থাকেন। যদিও শেষ দশকের বেজোড় রাতগুলো লাইলাতুল কদর তালাশ করার দিকনির্দেশনা রয়েছে  তথাপি অনেক মুসলমান ২৬ রমজান দিবাগত রাতটি ‘লাইলাতুল কদর’ পাওয়ার আশায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করে থকে।

মুসলিম উম্মাহর কাছে শবে কদরের গুরুত্ব খুবই তাৎপযপূর্ণ। এই রাত হাজার মাসের চেয়েও বেশি ইবাদতের নেকী-লাভের সুযোগ এনে দেয়। এ রাতে জিকির-নামাজ, ইবাদত-বন্দেগী ও কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা মহান রাব্বুল আলামিনের রহমত, নাজাত ও মাগফেরাত কামনা করে থাকেন।

মহানবি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজানের শেষ দশকে ইতেকাফ করতেন। তিনি এই শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন।  এই রাতে পরবর্তী এক বছরের অবধারিত বিধিলিপি ব্যবস্থাপক ও প্রয়োগকারী ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয়। এতে প্রত্যেক মানুষের বয়স, মৃত্যু, রিজিক, বৃষ্টি ইত্যাদির পরিমাণ নির্দিষ্ট ফেরেশতাদের লিখে দেওয়া হয়।

পবিত্র শবে কদর উপলক্ষ্যে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী প্রদান করেছেন। সংবাদপত্র বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে এবং  সরকারি ও বেসরকারি চ্যানেল সমূহ বিশেষ অনুষ্ঠান  প্রচার করবে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর