এবার আকাশে দেখা যাবে হাজির ধূমকেতু
এবার আকাশে দেখা যাবে হাজির ধূমকেতু
এবার আকাশে দেখা যাবে হাজির ধূমকেতু। আগামী বুধবার দেখা যাবে এই ধূমকেতুকে। মহাকাশে এই বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছে পৃথিবীর মানুষ।
তীব্র গতিবেগে পৃথিবীর দিকে ছুটে আসবে ধূমকেতু। তার আলোর ছটার পরিধি কয়েক কিলোমিটার দীর্ঘ হবে। আর সেই দৃশ্যই দেখা যাবে খালি চোখে। ১৪ জুলাইয়ের পর থেকে প্রতিদিন ২০ মিনিটের জন্য সূর্যাস্তের পর দেখা যাবে এই বিরল ধূমকেতু। জুলাই মাসের ১৪ তারিখ থেকে ২০ দিন পর্যন্ত দেখা যাবে এই ধূমকেতু।
সি/২০২০ এফ৩ বা নিওওয়াস নামে এই ধূমকেতুটি আবিষ্কার হয়েছে মার্চ মাসে। এটি এবার যাওয়ার পর আবার ফিরবে ৬ হাজার ৮০০ বছর পর। ১৫ জুলাইয়ের পর ধূমকেতুটি ধীরে ধীরে সরবে পশ্চিম আকাশে। ফলে সূর্যাস্তের পর উত্তর-পশ্চিম আকাশে খালি চোখে বা বায়নোকোলার দিয়ে দেখা যাবে এই ধুমকেতু।
বিজ্ঞানীরা বলছেন, সাধারণত এ ধরনের দৃশ্য দেখার জন্য দূরবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। কিন্তু এক্ষেত্রে একেবারে খালি চোখেই দেখা যাবে সেই দৃশ্য। তবে টেলিস্কোপ দিয়ে আরও স্পষ্টভাবে দেখা যাবে দৃশ্যটি।
আগামীকাল মহাকাশে স্পষ্ট হয়ে জ্বলজ্বল করে উঠবে ধূমকেতু। এরপর একটু একটু করে এগিয়ে আসবে। ২২ থেকে ২৩ জুলাই আরো উজ্জ্বল হয়ে উঠবে। এই সময় ধূমকেতুর ঔজ্জ্বল্য সব থেকে বেশি থাকবে বলে জানানো হয়েছে।
ছবিঃ সংগ্রহ

