কমলো স্বর্ণের দাম
দাম বাড়ার একদিন পরেই কমলো স্বর্ণের দাম। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি দাম নতুন করে ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার থেকে নতুন দাম কার্যকর করা হবে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫ হাজার ৬৭৬ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৯০ হাজার ৫৭১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৭৫ হাজার ৪৬৬ টাকায় বিক্রি করা হবে।
স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।
ছবিঃ সংগ্রহ

