কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা। এছাড়া, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৫ দশমিক ৫ ডিগ্রি এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বগুড়ায় ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪২ মিনিটে।
ছবিঃ সংগ্রহ

