চন্দ্রজয়ের ৫০ বছর

চন্দ্র জয়ের ৫০ বছর পূর্তি      

মানুষের চন্দ্র জয়ের ৫০ বছর পূর্ণ হলো গতকাল শনিবার । এ উপলক্ষে যুক্তরাষ্ট্র আয়োজন করেছিল এক সপ্তাহ বর্ণাঢ্য অনুষ্ঠানের । বিশ্বের বিভিন্ন দেশেও উদযাপিত হয়েছে চন্দ্র জয়ের সুবর্ণ জয়ন্তী ।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরালে অবস্থিত কেনেডি স্পেস সেন্টারে এ উপলক্ষে সবচেয়ে বড় অনুষ্ঠানের আয়োজন করা হয় । ১৯৬৯ সালের ১৬ জুলাই এ সেন্টার থেকেই স্যাটার্ন – ৫ রকেটে করে অ্যাপোলো -১১ উৎক্ষেপণ করা হয় । এ চন্দ্রযানে করেই নিল আর্মস্ট্রং , বাজ অল্ড্রিন ও মাইকেল কলিন্স চাঁদের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন । নিল আর্মস্ট্রং-ই  প্রথম মানুষ হিসেবে চন্দ্রপৃষ্ঠে পা রাখেন ।

চন্দ্রজয়ের দ্বিতীয় বৃহত্তম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে অবস্থিত জনসন স্পেস সেন্টারে । এই কেন্দ্র থেকেই নাসার মহাকাশে পাঠানো নভোচারীযুক্ত সব অভিযাত্রা নিয়ন্ত্রণ করা হয় ।

গত বৃহস্পতিবার ওয়াশিংটনে সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপোলো -১১ চন্দ্রযানের জীবিত দুই কিংবদন্তি নভোচারী বাজ অল্ড্রিন ও মাইকেল কলিন্সকে হোয়াইট হাউসে স্বাগত জানান ।   

ছবিঃ সংগ্রহ

আরও খবর