কাওমি মাদ্রাসা

চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু ১৪ নভেম্বর

চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে আগামী ১৪ নভেম্বর । চলবে ২১ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশ  মাদরাসা শিক্ষা বোর্ড এই সময়সূচি প্রকাশ করেছে।

সময়সূচি অনুযায়ী  সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাস পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ করে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর আধ ঘন্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। এক ঘন্টা ত্রিশ মিনিটের এমসিকিউ ও লিখিত পরীক্ষায় কোন বিরতি থাকবে না।

 এছাড়া পরীক্ষা শুরুর তিনদিন আগে শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে প্রবেশ পত্র সংগ্রহ করতে হবে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর