চলতি বছর হজ্জে শুধুমাত্র ১৮ থেকে ৬০ বছর বয়সীরা অংশ নিতে পারবেন
চলতি বছর হজ্জে শুধুমাত্র ১৮ থেকে ৬০ বছর বয়সীরা অংশ নিতে পারবেন
করোনা মহামারির প্রেক্ষাপটে ২০২১ সালে পবিত্র হজ্জ পালনের জন্য প্রটোকল ঘোষণা করেছে সৌদি আরব সরকার। এতে বলা হয়েছে করোনার কারণে চলতি বছর হজ্জে শুধুমাত্র ১৮ থেকে ৬০ বছর বয়সীরা অংশ নিতে পারবেন।
প্রটোকল অনুযায়ী, হজ্জে অংশগ্রহণকারীরা সৌদি আরবে অবতরণের ১ সপ্তাহ আগে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণের প্রক্রিয়া শেষ করতে হবে। এছাড়া সৌদি আরবে অবতরণের ৭২ ঘণ্টা আগে করোনা ভাইরাসের পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্টও সঙ্গে রাখতে হবে।
এছাড়া সৌদি আরবে পৌঁছানোর পর হজ্জ যাত্রীদের ৭২ ঘণ্টা বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং তাদের পুনরায় পিসিআর টেস্ট করা হবে এবং নেগেটিভ রিপোর্ট আসার পর কোয়ান্টাইন শেষ হবে। এছাড়া হজ্জ যাত্রীদের জন্য আরও কিছু শর্ত দেওয়া হয়েছে প্রটোকলে।
ছবিঃ সংগ্রহ

