কাবা

চলতি মৌসুমে সরকারি ব্যবস্থাপনায় হজ্জের খরচ ৬ লাখ ৮৩ হাজার টাকা নির্ধারণ

চলতি মৌসুমে সরকারি ব্যবস্থাপনায় হজ্জের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার সচিবালয়ে হজ্জ প্যাকেজ-২০২৩ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে সভা শেষে সাংবাদিকদের সিদ্ধান্ত জানান প্রতিমন্ত্রী। সরকারি প্যাকজের সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি এজেন্সিগুলো প্যাকেজ নির্ধারণ করবে বলে জানান তিনি।

চলতি বছর হজ্জ পালনে গত ৯ জানুয়ারি সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় হজচুক্তি করেছে বাংলাদেশ। হজ্জ চুক্তি অনুযায়ী এ বছর মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ্জ যাত্রী বাংলাদেশ থেকে হজ্জে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার, বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন হজ্জ যাত্রী পবিত্র হজ্জ পালন করতে পারবেন। ৬৫ বছরের বেশি বয়সিদের হজ্জ করার ওপর নিষেধাজ্ঞাও উঠে গেছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ জুন পবিত্র হজ্জ অনুষ্ঠিত হবে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর