জি-২০ সম্মেলনে যোগ দেবেন জো বাইডেন
জি-২০ সম্মেলনে যোগ দিতে আগামী মাসে ভারত যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নয়াদিল্লিতে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে ভারতে যাচ্ছেন। ৭ থেকে ১০ সেপ্টেম্বর ভারতে থাকবেন তিনি। সম্মেলনে বাইডেনসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা যোগ দেবেন। ইউক্রেন-রাশিয়া সংঘাতসহ বিভিন্ন বৈদেশিক সমস্যা নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার হোয়াইট হাউজ থেকে বাইডেনের ভারত সফরের কথা ঘোষণা করা হয়েছে। হোয়াইট হাউজের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন এই সফর নিয়ে উৎসাহী। তার মতে, ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে ২০২৩-এ। এই জি-২০ সম্মেলনে অংশ নিচ্ছেন ১১০টি দেশের ১২ হাজার ৩০০ প্রতিনিধি। কোনো দেশের নেতৃত্বাধীনে জি-২০ সম্মেলনে এটাই সর্বোচ্চ যোগদানের সংখ্যা। জি-২০ সামিটের সভাপতিত্বের দায়িত্ব নেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন বাইডেন।
ছবিঃ সংগ্রহ

