ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি বেড়েছে ১৫ টাকা
ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি বেড়েছে ১৫ টাকা
ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে প্রতি লিটার কেরোসিন ও ডিজেল বিক্রি হবে ৮০ টাকা করে।
বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের একটি গেজেটে এই তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের উপসচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত গেজেট অনুযায়ী, বুধবার মধ্যরাত থেকে এ নতুন মূল্য কার্যকর হয়েছে। এর আগে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হতো ৬৫ টাকা করে।
ছবিঃ সংগ্রহ

