বাংলাদেশ দল

ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ দল ।  

ডাবলিনে অনুষ্ঠিত ৫০ ওভারের ফাইনাল ম্যাচে টসে হেরে ফিল্ডিং-এ নামে বাংলাদেশ । ব্যাট হাতে ২০.১ ওভারে বিনা উইকেটে ১৩১ রান করে ওয়েস্ট ইন্ডিজ । এরপর বৃষ্টির দরুন খেলা বন্ধ হয়ে যায় । দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকায় বৃষ্টি আইনে শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচটি ২৪ ওভারে নির্ধারিত হয় ।

প্রথমে ব্যাটিং-এ নেমে ২৪ ওভারে ১ উইকেটে ১৫২ রান করে ওয়েস্ট ইন্ডিজ । ওপেনার শাই হোপ ৭৪ রান করে আউট হন । তবে আরেক ওপেনার সুনীল অ্যামব্রিস ৬৯ ও ড্যারেন ব্রাভো ৩ রানে অপরাজিত থাকেন । ৪ ওভারে ২২ রান দিয়ে ১ উইকেট নেন মিরাজ ।

বৃষ্টি আইনে ফাইনাল ম্যাচে জয়ের জন্য ২৪ ওভারে ২১০ রানের টার্গেট পায় বাংলাদেশ । ওপেনার সৌম্য সরকার ৪১ বলে ৬৬ রান করে আউট হন ও মোসাদ্দেক ২৪ বলে ৫২ রানে অপরাজিত থাকেন । ২২.৫ ওভারে ২১৩ রান করে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ দল ।

সংক্ষিপ্ত স্কোরঃ

ওয়েস্ট ইন্ডিজ – ১৫২/১ ( ২৪ ওভার )

হোপ – ৭৪, আমব্রিস – ৬৯* , ব্রাভো – ৩* ।

মিরাজ  ৪-০-২২-১ ।   

বাংলাদেশ – ২১৩/৫ ( ২২.৫ ওভার )

তামিম- ১৮ , সৌম্য – ৬৬ , সাব্বির – ০ ,

মুসফিকুর – ৩৬ , মিঠুন- ১৭ , মাহমুদউল্লাহ – ১৯* ,

মোসাদ্দেক – ৫২* । রিফার ৩.৫- ০-২৩-২ ,

গ্যাব্রিয়েল ৩-০-৩০-২ , অ্যালেন ৪-০-৩৭-১ ।

ছবিঃ সংগ্রহ  

আরও খবর