স্বর্ণ স্বর্ণ

দেশের বাজারে আবারো বাড়লো স্বর্ণের দাম

এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারো বাড়লো স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ৪৫০ টাকা বেড়েছে। এতে ২২ ক্যারেটের ভরিপ্রতি সর্বোচ্চ দাম হবে ৭৬ হাজার ৪৫৮ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। আজ শুক্রবার থেকে নতুন দামে বিক্রি হবে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১০ সেপ্টেম্বর ১৮ দিনের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়ে। বাজুস নির্ধারিত নতুন মূল্যতালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭৬ হাজার ৪৫৮ টাকা। গতকাল পর্যন্ত এই মানের স্বর্ণের দাম ছিল ৭৪ হাজার ৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৭৩ হাজার ৩০৮ টাকা। গতকাল পর্যন্ত বিক্রি হয় ৭০ হাজার ৮৫৮ টাকা করে।

১৮ ক্যারেটের স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ৫৬০ টাকা। গতকাল এই মানের স্বর্ণের দাম ছিল ৬২ হাজার ১১০ টাকা। সনাতন প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৪ হাজার ২৩৮ টাকা। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এর দাম ছিল ৫১ হাজার ৭৮৮ টাকা। এদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার বিক্রয়মূল্য ৯৩৩ টাকা।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর স্বর্ণের দাম ভরিতে ৭৫০ টাকা বাড়ানো হয়েছিল।

ছবিঃ সংগ্রহ

আরও খবর