শিক্ষা মন্ত্রণালয়

দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বুধবার (১২ আগস্ট) ছুটি। শিক্ষা ক্যালেন্ডারে দিনটি ছুটি ঘোষণা করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) আরবি সফর মাসের ২৫ তারিখ আখেরি চাহার সোম্বা।

আখেরি চাহার সোম্বা হলো হিজরি সনের সফর মাসের শেষ বুধবার। ফারসি ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার বা বুধবারের আগের অংশ এবং ‘শোম্বা’ অর্থ বুধবার।

ধর্মবিশ্বাস অনুযায়ী, এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) দীর্ঘ অসুস্থতার পর সাময়িক সুস্থতা লাভ করেছিলেন। তাই মুসলিম সমাজে দিনটি শুকরিয়া ও আনন্দের দিন হিসেবে পালিত হয়।

সেই হিসাব অনুযায়ী কাল বুধবার (১২ আগস্ট) আরবি সফর মাসের ২৫ তারিখ আখেরি চাহার সোম্বা। মুসলিত সম্প্রদায় দিনটিকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, এ উপলক্ষে এক দিন ছুটি রাখা হয়েছে। ছুটির আওতায় থাকবে দেশের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়।

ইতিমধ্যে রাজধানীসহ দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে এ দিনে ছুটি ঘোষণা করা হয়েছে।

তবে আখেরি চাহার শোম্বা উপলক্ষে দেশে কোনো সরকারি সাধারণ ছুটি নেই। এটি ঐচ্ছিক ছুটির আওতাভুক্ত।

আরও খবর