আবহাওয়া

দেশে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেয়ে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেয়ে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তবে এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা আবার বৃদ্ধি পেতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সাথে বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানায়।

পূর্বাভাসে আরও বলা হয়, ভারতের অন্ধ প্রদেশ উপকূল ও তৎসংলগ্ন এলাকার অদূরে অবস্থানরত লঘুচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৩৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ১৭ মিনিটে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর