নাগোর্নো-কারাবাখ অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বুধবার নাগোর্নো-কারাবাখ অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। সেখানে আজারবাইজান বাহিনী বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে। খবর, এএফপি।
গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, মহাসচিব এ যুদ্ধ অবিলম্বে বন্ধ করার ও উত্তেজনা হ্রাসের পাশাপাশি ২০২০ সালের যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক মানবিক আইনের নীতিমালা কঠোরভাবে পালনের জোরালো আহ্বান জানিয়েছেন।
ছবিঃ সংগ্রহ

