নারায়ণগঞ্জে আগুনে চারজন দগ্ধ
নারায়ণগঞ্জে আগুনে চারজন দগ্ধ
নারায়ণগঞ্জ সদর উপজেলায় এক পরিবারের চারজন দগ্ধ হয়েছে । এদের মধ্যে পাঁচ বছরের এক শিশুও রয়েছে । সোমবার ভোর পাঁচটায় এ ঘটনা ঘটে ।
ফতুল্লা থানার এস আই জানান , নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলার চিতাশাল এলাকায় এ ঘটনা ঘটে । আগুনে দগ্ধ গৃহকর্তার বরাত দিয়ে তিনি জানান , ভোর পাঁচটায় তারা ঘুম থেকে ওঠেন । পানি গরম করার জন্য দিয়াশলাইয়ের কাঠি জ্বালানোর সাথে সাথে বাড়ির দুটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে । ফলে বাড়িতে থাকা চারজন আগুনে দগ্ধ হয় ।
ধারনা করা হচ্ছে গ্যাসের লাইনে লিক হয়ে ঘরে গ্যাস ছড়িয়ে পড়েছিল । দিয়াশলাই জ্বালানোর সাথে সাথে আগুন লেগে যায় । তাদের চিৎকারে এলাকাবাসি এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । চারজন গুরুতর আহত ও একজনের অবস্থা আশঙ্কাজনক ।
ছবিঃ সংগ্রহ

