পরীক্ষা না হওয়ায় ফরম পূরণের অর্থের অব্যয়িত অংশ ফেরত পাবে শিক্ষার্থীরা
পরীক্ষা না হওয়ায় ফরম পূরণের অর্থের অব্যয়িত অংশ ফেরত পাবে শিক্ষার্থীরা
করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে পরীক্ষা ছাড়াই এইচএসসির ফলাফল দেওয়া এবং ডিজিটালি ফল প্রকাশের ঘটনা বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম। তবে পরীক্ষা অনুষ্ঠিত না হলেও শিক্ষার্থীরা ফরম পূরণ করেছিলেন আগেই। ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি ঘোষণা দিয়েছেন, ফরম পূরণের সময় জমা দেয়া অর্থের কিছু অংশ ফেরত পাবেন শিক্ষার্থীরা। যেহেতু পরীক্ষা হয়নি তাই কিছু টাকা ফেরত দেওয়া হবে।
তিনি বলেন, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা না হওয়ায় পরীক্ষার্থীদের ফরম পূরণ বাবদ আদায় করা অর্থের অব্যয়িত অংশ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা শিক্ষাকে আনন্দময় করতে চাই। আমাদের শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করবে, দক্ষতা অর্জন করবে, তারা সঠিক মনোভাব নিয়ে গড়ে উঠবে এটাই প্রত্যাশা।
ছবিঃ সংগ্রহ

