বাংলা বর্ষপঞ্জি

পহেলা বৈশাখের সকল অনুষ্ঠান স্থগিত

করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসমাগম এড়াতে বাংলা নববর্ষের সকল অনুষ্ঠান স্থগিত রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, করোনা ভাইরাস জনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে জনসমাগম এড়ানোর লক্ষ্যে আসন্ন ১ বৈশাখ ১৪২৭ তারিখ বা এ সময়ে সকল ধরনের অনুষ্ঠান/কার্যক্রম (তিন পার্বত্য জেলার বৈসাবিসহ) স্থগিত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হল।

ছবিঃ সংগ্রহ

আরও খবর