ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা ইমরান খানকে গ্রেফতারের ঘটনায় উত্তপ্ত অবস্থা বিরাজ করছে পাকিস্তান জুড়ে।  দেশটিতে ফেসবুক, ইউটিউব ও টুইটার বন্ধ রেখেছে পাকিস্তান সরকার। এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি সামাল দিতে রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়া লাহোর, করাচি ও বেলুচিস্তানসহ দেশের বিস্তীর্ণ এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এবার সারা দেশে মোবাইল ব্রডব্যান্ড সংযোগ বন্ধ রাখা হয়েছে।

পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সারা দেশে মোবাইল ব্রডব্যান্ড পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে পাকিস্তানজুড়ে ফেসবুক, টুইটার ও ইউটিউব সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (৯ মে) সন্ধ্যায় টেলিকম কোম্পানির ইন্টারনেট সাপ্লাই রিপোর্টের বরাত দিয়ে জানানো হয়, কিছু এলাকায় ইন্টারনেট সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করা হয়েছে। যার ফলে পাকিস্তানে সমস্ত মোবাইল এবং ফিক্সড-লাইন ইন্টারনেট সরবরাহে ব্যাঘাত ঘটেছে। ফলে দেশটিতে ফেসবুক, টুইটার ও ইউটিউব সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর