ইসরায়েলের হামলা

পৃথিবীর কোনও প্রান্তেই ইরানকে ছাড় দেওয়া হবে না – নেতানিয়াহু

মধ্যপ্রাচ্যের তিনটি দেশের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল । সিরিয়া , লেবানন ও ইরাকের বিভিন্ন অংশে হামলার কথা স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু । গত চব্বিশ ঘণ্টায় এ হামলা চালানো হয় ।  

এ ব্যপারে নেতানিয়াহু বলেন , ইসরায়েলে যে বড় ধরণের হামলা চালানোর পরিকল্পনা ইরানের ছিল তা রবিবারের হামলায় নস্যাৎ করে দেওয়া হয়েছে ।

তিনি আরো বলেন , পৃথিবীর কোনও প্রান্তেই ইরানকে ছাড় দেওয়া হবে না ।  

ইসরায়েলের সেনাবাহিনী এক টুইট বার্তায় জানায় , বড় ধরণের কিলার ড্রোন হামলা ঠেকাতে সিরিয়ায় শিয়া , মিলিশিয়া ও ইরানি কুদস বাহিনীর সদস্যদের ওপর হামলা চালানো হয়েছে

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন , ইসরায়েলের পতনের সময় ঘনিয়ে এসেছে

অন্যদিকে লেবাননের হিজবুল্লাহর নেতা সাইয়্যেদ হাসান নাস্রুল্লাহ রাজধানী বৈরুতে ইসরায়েলের ড্রোন হামলার প্রতিক্রিয়ায় পাল্টা হামলার হুমকি দিয়েছেন ।

ইরাকের ভাইস প্রেসিডেন্ট নূরি আল মালিকি বলেন , জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ শাবির ওপর সাম্প্রতিক হামলায় ইসরায়েলের সম্পৃক্ততা প্রমাণিত হলে তাদেরকে কঠোর জবাব দেওয়া হবে ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর