স্বর্ণ স্বর্ণ

রেকর্ড প‌রিমাণ দাম বাড়ার  তিন‌দিন পর কমলো স্বর্ণের দাম। ভালো মানের প্রতি ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাজুস। তবে তিন দিন আগে ভরিতে দাম বেড়েছিলো প্রায় সাড়ে সাত হাজার টাকা।

নতুন ঘোষণা অনুযায়ী সোনার দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৯৭ হাজার ৬২৮ টাকা। যা কার্যকর হবে বুধবার থেকে।

মঙ্গলবার (২১ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর ঘোষণা দেওয়া হয়।

গত শনিবার (১৮ মার্চ) ভরি প্রতি সোনার দাম ৭ হাজার ৬৯৮ টাকা বাড়িয়ে ৯৮ হাজার ৭৯৪ টাকা নির্ধারণ করে বাজুস। যা রেকর্ড দাম হিসাবেই ধরা হয়েছিলো।

ছবিঃ সংগ্রহ

আরও খবর