গাজা

গত ৭ অক্টোবর ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনে কমপক্ষে ২৫ হাজার ১০৫ জন নিহত হয়েছে। এদের বেশির ভাগই নারী ও শিশু। গাজা উপত্যকার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরাইলি বাহিনী ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে এ যুদ্ধে আরও প্রায় ৬২,৬৮১ জন আহত হয়েছে।

এদিকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসরায়েলের সম্মত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে মন্তব্য করেছেন সিনিয়র একজন হামাস কর্মকর্তা তা নাকচ করে দিয়েছেন।

প্রায় এক মাস পর ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলার পর বাইডেন শুক্রবার বলেছেন, কোন না কোন ধরনে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়ে বেনিয়ামিন  নেতানিয়াহু সম্মত হতে পারেন।

বাইডেনের সঙ্গে কথা বলার একদিন আগে নেতানিয়াহু ফিলিস্তিনীদের সার্বভৌমত্বের বিষয়টি নাকচ করে দিয়েছিলেন। তিনি বরং গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার পর সংগঠনটিকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করেন।

আরও খবর