রাষ্ট্রপতি

বাংলাদেশ ক্রিকেট দলের সংশ্লিষ্ট সকলকে রাষ্ট্রপতির অভিনন্দন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সফরকারি অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচ টি টুয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। টাইগাররা ৮ বল হাতে রেখেই ৫ উইকেটে এই ম্যাচে জয়লাভ করে।

এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান।

এই বিজয়কে বাংলাদেশ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে রাষ্ট্রপতি হামিদ আশা প্রকাশ করেন ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর