প্রধানমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট দলের সবাইকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে  অভিনন্দন জানিয়েছেন।

হারারেতে দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে তিন উইকেটে পরাজিত করে বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই  জিম্বাবুয়ের  বিপক্ষে তিন ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত হয়।

ক্রিকেট প্রেমী প্রধানমন্ত্রী এক অভিনন্দন বার্তায়  জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে  সিরিজ  নিশ্চিত করায় জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

বাংলাদেশ দলের এই জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।

এর আগে ১৬ জুলাই  প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ১৫৫ রানের বড় ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ ক্রিকেট দল। 

ছবিঃ সংগ্রহ

আরও খবর