বিটিভি’র অনুষ্ঠান শিগগিরই ভারতীয় দূরদর্শনে দেখা যাবে – তথ্যমন্ত্রী
বিটিভি’র অনুষ্ঠান শিগগিরই ভারতীয় দূরদর্শনে দেখা যাবে – তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন , বাংলাদেশ টেলিভিশনের ( বিটিভি ) অনুষ্ঠান খুব শিগগিরই ভারতীয় দূরদর্শনে দেখা যাবে । তিনি আজ তথ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ।
তথ্যমন্ত্রী বলেন , ‘ ভারতীয় দূরদর্শনে বিটিভি’র অনুষ্ঠান সমূহ সম্প্রচারের চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়েছে এবং এ ব্যাপারে ২৫ জুন থেকে ২৭ জুন পর্যন্ত একটি কারিগরি দল নয়াদিল্লী সফর করবেন এবং কারিগরি দলটি ভারত থেকে ফিরে এলে ভারতীয় দূরদর্শনে বিটিভি’র অনুষ্ঠানসমূহ সম্প্রচারের দিনক্ষণ চূড়ান্ত হবে । ‘
তিনি বলেন , ‘ ৭ মে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং ১৯ জুন ভারতের নবনিযুক্ত তথ্যমন্ত্রী এই চুক্তিটির চূড়ান্ত অনুমোদন দিয়েছেন ।‘
তিনি আরো বলেন , ভারতের সর্বত্র বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানমালা সম্প্রচারের সমস্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে । এর পাশাপাশি বাংলাদেশ বেতার ও ভারতের মধ্যে একটি চুক্তি হয়েছে । এর আওতায় বাংলাদেশ বেতারের অনুষ্ঠানমালা ভারতে সম্প্রচার হবে । বাংলাদেশ বেতারের অনুষ্ঠানমালা খুব শিগগিরই ভারতে সম্প্রচারিত হবে । ভারতে বাংলাদেশের বেসরকারি চ্যানেলের অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোন বাধা নেই । কিন্তু বাংলাদেশের বেসরকারি চ্যানেলের অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে ভারতীয় ক্যাবল অপারেটররা উচ্চ ফি নির্ধারণ করায় এটা সম্ভব হচ্ছে না । তবে বাংলাদেশী বেসরকারি চ্যানেল গুলোর জন্যও শিগগিরই এটা উম্মুক্ত হবে বলে আশা করছি ।
ছবিঃ সংগ্রহ

