নদ নদীর পানি বৃদ্ধি

বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি

তিস্তার পানি আবারও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে লালমনিরহাটে তৃতীয় দফা বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানিতে তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

প্রবল বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের পাহাড়ি ঢলে তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে আবারও বন্যার আশঙ্কা রয়েছে।

গত জুনে প্রথম দফা বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতে পরের মাসে ব্যাপক বন্যার কবলে পড়ে লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের জেলাগুলো। এর মধ্যেই তৃতীয় দফা বন্যার সতর্কতা বেশ দুশ্চিন্তায় ফেলেছে। এখনও পূর্বের বন্যায় অনেকেই ঘরে ফিরতে পারেননি, রয়েছে খাদ্য সংকটের পাশাপাশি বিশুদ্ধ পানি, পয়ঃনিষ্কাশন ও গো-খাদ্যের চরম অভাব।

নতুন করে বন্যার আশঙ্কায় চরের অনেক মানুষদের মঙ্গলবার সকাল থেকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে দেখা গেছে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর