পদ্মার পানি

বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি

ভারতের উত্তর প্রদেশ ও বিহার থেকে নেমে আসা পানির কারণে প্রতিনিয়ত বাড়ছে পদ্মার পানি ।         

বর্তমানে পদ্মা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। ১৬ বছর পর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ।

পদ্মার পানি বাড়তে থাকায় রাজবাড়ী সদর উপজেলার বরাট, মিজানপুর, খানগঞ্জ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের তিন শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

রাজশাহী  পানি উন্নয়ন বোর্ডে জানায় , মঙ্গলবার রাজবাড়ীর গোয়ালন্দের ভাগ্যকুল পয়েন্টে পদ্মার পানি পাঁচ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে বিপদসীমা ৮ দশমিক ৬৫ সেন্টিমিটার। পদ্মার পানি সেখানে প্রবাহিত হচ্ছে ৮ দশমিক ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে।

অন্যদিকে , সদর উপজেলার মাহেন্দ্রপুর পয়েন্টে বিপদসীমার নিচে রয়েছে পদ্মার পানি । এ পয়েন্টের বিপদসীমা ৯ দশমিক ৭৫ সেন্টিমিটার। এই পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে ৯ দশমিক ৫৪ সেন্টিমিটার দিয়ে।

পানি উন্নয়ন বোর্ডর পক্ষ থেকে বলা হয়েছে , পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আগামী তিন-চারদিন পানি আরও বাড়তে পারে। তবে পানি বাড়লেও স্রোতের গতি কম । ফলে নদী ভাঙনের আশঙ্কা নেই।

ইতোমধ্যেই মানুষজন চরাঞ্চল ছাড়তে শুরু করেছেন।  গবাদি পশু ও প্রয়োজনীয় মালামাল নিয়ে তারা নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন।  এখন পর্যন্ত ৬০০ পরিবার চরাঞ্চল ছেড়েছেন বলে জানিয়েছেন রাজশাহী জেলা প্রশাসন।

ছবিঃ সংগ্রহ

আরও খবর