রাজস্ব বোর্ড এনবিআর

ভ্যাট রিটার্ন দাখিল করা যাবে ৯ জুন পর্যন্ত

চলতি বছরের মার্চ ও এপ্রিলের ভ্যাট রিটার্ন দাখিলের জন্য আগামী ৯ জুন পর্যন্ত সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ওই সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে ব্যবসায়ীদের কোন ধরনের জরিমানা বা সুদ দিতে হবে না বলে জানানো হয়েছে।

মঙ্গলবার এনবিআর এ সংক্রান্ত একটি আদেশ জারি করে। করোনা ভাইরাসের বিদ্যমান পরিস্থিতিতে সরকারি ছুটি থাকা এবং ঘরে থাকার নির্দেশনা মানতে গিয়ে অনেকের পক্ষে সময়মতো রিটার্ন দাখিল করা সম্ভব হয়নি। ফলে অনেকেরই জরিমানা ও সুদের মুখে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।

ব্যবসায়ীদেরকে প্রতি মাসের বিক্রির হিসাব পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট ভ্যাট অফিসে জমা দিয়ে প্রযোজ্য ভ্যাট পরিশোধ করতে হয়। আইন অনুযায়ী, অন্যথায় জরিমানা ও সুদ দিতে হয়।

তবে এবার বিশেষ পরিস্থিতি বিবেচনায় এ সংক্রান্ত আইনে পরিবর্তন আনতে সম্প্রতি রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি করা হয়। এর ভিত্তিতেই এই আদেশ জারি করলো এনবিআর।

ছবিঃ সংগ্রহ

আরও খবর