ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত চীনের জনজীবন
ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত চীনের জনজীবন
ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত চীনের জনজীবনসেখানকার পরিস্থিতি সংকটজনক অবস্থায় চলে গেছে । প্রায় সাত’শ বাড়ি সম্পূর্ণভাবে ধসে গেছে তুষারপাতে । দু’হাজার আট’শ বাড়িক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে চীনের সংবাদ সংস্থা । এখনও পর্যন্ত প্রায় একুশ জনেরমৃত্যু সংবাদ পাওয়া গেছে । মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
চীনের হেনান, আনহুই, জিয়াংসু, হুবেই, হুনান, শান্সকি পুরু বরফেঢেকে গেছে । যাতায়াত ব্যবস্থা হয়ে পড়েছে বিপর্যস্ত ।গণপরিবহণ বিশেষ করে ট্রেন চলাচল বিপর্যস্ত হওয়ায় আটকা পড়েছে লাখো মানুষ । বতিল করা হয়েছে আন্তর্জাতিক ফ্লাইট । বিভিন্ন স্থানে ১০ থেকে ১২ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা রয়েছে । দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র ( এন এম সি) চলতি সপ্তাহের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে ।
বিপর্যস্ত এলাকা থেকে সাধারণ মানুষদের সরিয়ে নেওয়া হচ্ছে । এইতুষার পাতে প্রায় আড়াই লক্ষ জমি চাষের অযোগ্য হয়ে পড়েছে । এতে করে প্রায় ২৫৪ মিলিয়ন ডলার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে চলেছে দেশটি । উনিশটিরও বেশী জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ হয়ে গেছে । স্কুল – কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে । আবহাওয়া কেন্দ্র বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে এবং স্থানীয় ক্তৃপক্ষকে বিভিন্ন সড়ক,রেলওয়ে , বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থার বিষয়ে সাবধানতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ।
ছবিঃ সংগ্রহ

