মধ্যরাতে শেষ হচ্ছে মাছ ধরার নিষেধাজ্ঞা
আজ মধ্যরাতে শেষ হচ্ছে বঙ্গোপসাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা। সামুদ্রিক মাছের প্রজনন মৌসুম হওয়ায় ২০ মে থেকে ২৩ জুলাই উপকূলীয় এলাকার ২শ’ নটিক্যাল মাইল পর্যন্ত সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।
দুই মাসেরও বেশি সময় পর মধ্যরাত থেকে মাছ আহরণে সাগরযাত্রার প্রস্তুতি নিচ্ছেন উপকূলীয় বরগুনার জেলেরা। জেলেরা ট্রলার ও জাল মেরামত শেষ করেছেন। জাল উঠাচ্ছেন ট্রলারে।
নিষেধাজ্ঞা চলার সময় জেলে পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হয়। তবে অনেক জেলে পরিবার এই সহায়তা না পাওয়ায় কষ্টে দিন কাটাতে হয়েছে।
ছবিঃ সংগ্রহ

