মুজিববর্ষ উপলক্ষে আজ রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন
মুজিববর্ষ উপলক্ষে আজ রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
‘মুজিববর্ষ’ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া পূর্বে ধারণকৃত ভাষণটি বেতার এবং টেলিভিশনে সম্প্রচার করা হবে। মরণঘাতী করোনভাইরাস (কোভিড-১৯) এর সাম্প্রতিক প্রাদুর্ভাবের প্রেক্ষিতে, কোনরকম গণজমায়েত এড়াতে ‘মুজিববর্ষ’ কর্মসূচিগুলো সংক্ষিপ্ত করা হয়।
এ উপলক্ষে, রাত ৮টায় দেশব্যাপী বিভিন্ন স্থানে আতশবাজি উদ্বোধনের পরপরই রাষ্ট্রপতির ধারণকৃত ভাষণ সম্প্রচার করা হবে বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে জানান। এ ছাড়া, সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আবেদীন আরও জানান, রাষ্ট্রপতি বঙ্গভবনের কর্মকর্তাদের নিয়ে সন্ধ্যা ৬টায় মিলাদ মাহফিলে অংশ নেবেন।
ছবিঃ সংগ্রহ

