আবহাওয়া

মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে

শ্রীমঙ্গল,তেঁতুলিয়া,রাজারহাট ও চুয়াডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ২৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূবাভাসে বলা হয়েছে, অস্থায়ী ভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যস্থানে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

পরবর্তী ৭২ ঘন্টায় তাপমাতা সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে ,উপ মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৩৮ মিনিটে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর