মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে
মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে
আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু ও মাঝারি ধরনের শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে।
আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এ ছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পেতে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে রাতের তাপমাত্রা আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বাঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বাড়তি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৪১ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৬ টা ৪২ মিনিটে।
ছবিঃ সংগ্রহ

