বাংলাদেশ ব্যাংক

রমজানে দেশে পাঁচ পণ্যে ঘাটতি থাকবে না – কেন্দ্রীয় ব্যাংক

রমজানে দেশে পাঁচ পণ্যে ঘাটতি থাকবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, বিভিন্ন পত্রিকায় আমরা এলসি না খুলতে পারার খবর দেখতে পাই। পণ্য সরবরাহে ব্যাপক ঘাটতি হতে পারে এমন কিছু নিউজও দেখতে পেলাম। তবে আমরা মনে করছি পবিত্র রমজান মাসে চিনি, তেল, খেজুর, পেঁয়াজ ও ছোলা এই পাঁচ পণ্যে কোনো ঘাটতি হবে না। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চলতি বছরের প্রথম মাসে (জানুয়ারি) পাঁচ লাখ ৫৬ হাজার ৯৪১ মেট্রিক টন চিনির এলসি খোলা হয়েছে। গত বছর একই মাসে চিনির এলসি খোলা হয়েছিল পাঁচ লাখ ১১ হাজার ৪৯২ মেট্রিক টন।

মুখপাত্র মেজবাউল হক বলেন, এ বছর জানুয়ারিতে পাঁচ লাখ ৯০ হাজার ৮৫৩ মেট্রিক টন তেলের এলসি খোলা হয়েছে। ২০২২ সালের জানুয়ারিতে খোলা হয়েছিল তিন লাখ ৫২ হাজার ৯৫৯ মেট্রিক টন। এদিকে এবছর জানুয়ারিতে পেঁয়াজের এলসি খোলা হয়েছে ৪২ হাজার ৫৬২ মেট্টিক টন। গত বছর একই সময়ে এর পরিমাণ ছিল ৩৬ হাজার ২২৫ মেট্রিক টন। এছাড়াও চলতি বছরের জানুয়ারিতে সোলার এলসি খোলা হয়েছে দুই লাখ ২৪ হাজার ৫৬৬ মেট্রিক টন। গত বছরের একই সময়ে খোলা হয়েছিল দুই লাখ ৬৫ হাজার ৫৯৬ মেট্রিক টন। রোজার আগেই আমাদের এসব পণ্য চলে আসবে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর