জমজম

রমজান মাসকে সামনে রেখে মক্কায় আবারও জমজমের পানি বিতরণ করা হবে

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে মঙ্গলবার (২৩ মার্চ) থেকে আবারও মক্কার কুদাই এলাকায় অবস্থিত কিং আবদুল্লাহ প্রজেক্ট থেকে জমজমের পানি বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।

হারামাইন প্রেসিডেন্সির চেয়ারম্যান ও মসজিদে হারামের প্রধান ইমাম শায়খ আবদুর রহমান আস সুদাইস জানিয়েছেন, রমজানে শুক্রবার ছাড়া অন্য সব দিন দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত জমজম কূপের পানি বিতরণ করা হবে।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় পানি বিতরণ সংস্থা মঙ্গলবার থেকে গ্রাহকদের জন্য তাদের দ্বার উন্মুক্ত করে দেবে। রমজান মাসে জমজমের পানির চাহিদা বেড়ে যায়, সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভ্যাটসহ পাঁচ লিটার জমজমের একটি বোতল ৫ দশমিক ৫ রিয়ালে পাওয়া যাবে। ১৫ দিন পর পর যে কেউ সর্বোচ্চ চার বোতল পানি সংগ্রহ করতে পারবেন।

ওই প্রকল্পের আওতায় থাকায় কাস্টমার সেন্টারে একসঙ্গে ৬০ জনকে প্রবেশের অনুমতি দেওয়া হবে। করোনা মহামারির কারণেই সেখানে লোকজনের চলাচলে সীমাবদ্ধতা আনা হয়েছে। ২০১০ সাল থেকে প্রয়াত সৌদি বাদশাহ আবদুল্লাহর নেতৃত্বে হজ্জযাত্রী এবং মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আসা দর্শনার্থীদের জমজমের পানি বিতরণ করা হয়।

ছবিঃ সংগ্রহ

আরও খবর