রমজান মাসে বন্ধ থাকবে আল আকসা মসজিদ
রমজান মাসে বন্ধ থাকবে আল আকসা মসজিদ
সারাবিশ্বে করোনা ভাইরাসের মহামারির কারণে রমজান মাসেও বন্ধ থাকবে জেরুজালেমের আল আকসা মসজিদ। করোনা ভাইরাস সংক্রমণ রোধে আগে থেকেই মসজিদে প্রবেশ সীমিত রাখা হয়েছে আর এখন সেটা রমজান মাস পর্যন্ত বাড়ানো হয়েছে।
মসজিদের দায়িত্বে থাকা জর্ডান নিয়োগকৃত কাউন্সিল জেরুজালেম ইসলামিক ওয়াকফ এক বিবৃতিতে একথা জানায়। এসময় তারা এমন ঘটনাকে বেদনাদায়ক হিসেবে উল্লেখ করেছে। খবর আল জাজিরা।
কাউন্সিল বলেন, বৈধ ফতোয়া ও চিকিৎসা পরামর্শের ভিত্তিতে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজেদের সুরক্ষার কারণে রমজান মাসে মুসলমানদের ঘরে নামাজ পড়া উচিত। মুসলিমদের স্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সব সময়ের মতো পাঁচ ওয়াক্ত নামাজের আজান চালু থাকবে।
ফিলিস্তিনে এখনও পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৭৪ জনের এবং মৃত্যবরণ করেছেন দুই জন।
ছবিঃ সংগ্রহ

