বাংলা

লন্ডনে দ্বিতীয় ভাষা হিসেবে মর্যাদা পেল বাংলা

লন্ডনে ইংরেজির পর সর্বাধিক ব্যবহৃত ভাষা বাংলা ! বর্তমানে লন্ডনে বসবাসকারী প্রায় ৭২ হাজার মানুষ বাংলা ভাষায় কথা বলেন । তাই লন্ডনে দ্বিতীয় প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি পেল বাংলা ।

‘‌সিটি লিট’‌ নামক একটি সংস্থা  এ তথ্য প্রকাশ করেছে ।

সিটি লিট এর সমীক্ষায় বলা হয়, লন্ডনের ১ লক্ষ  ৬৫ হাজার ৩১১ জন বাসিন্দা বাংলা, পোলিশ ও তুর্কির মধ্যে যে কোনো একটি ভাষায় কথা বলেন। এছাড়াও বাংলাদেশ ও ভারতের  লন্ডনে বসবাসকারী ৭১ হাজার ৬০৯ জন বাসিন্দা প্রধানত বাংলা ভাষায় কথা বলেন।  লন্ডনের ৩ লক্ষ ১১ হাজার ২১০ জন বাসিন্দা বাড়িতে কোনো না কোনো বিদেশি ভাষায় কথা বলে থাকেন। তবে ব্রিটিশদের মধ্যে মাত্র তিন শতাংশ মানুষ স্বচ্ছন্দে বাংলা বলতে পারেন।

লন্ডনের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা এবং উদযাপন করার  পাশাপাশি বাসিন্দাদের একে-অপরের সঙ্গে যোগাযোগে উৎসাহিত করতে এ সমীক্ষা করা হয়।

লন্ডন শহরে ইংরেজির পর কোন ভাষায় বাসিন্দারা বেশি কথা বলেন সেটা জানতে মূলত এই জরিপ চালানো হয়।

 

জরিপে দেখা গেছে, লন্ডনের ৮ শতাংশ মানুষ ইংরেজির পাশাপাশি দ্বিতীয় অন্য ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারেন । এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলা ভাষা। লন্ডনের ৭১ হাজার ৬০৯ জন বাসিন্দা তাদের প্রধান ভাষা হিসেবে বাংলায় কথা বলেন। লন্ডনের ক্যামডেনের ৩ শতাংশ, নিউহ্যামের ৭ শতাংশ এবং টাওয়ার হ্যামলেটের ১৮ শতাংশ বাসিন্দা প্রধান ভাষা হিসেবে বাংলাকে ব্যবহার করেন।

 

এরপর রয়েছে পোলিশ ও তুর্কি ভাষা। লন্ডনের প্রায় ১ লাখ ৬৫ হাজার বাসিন্দা এই তিনটি ভাষার একটিকে প্রধান ভাষা হিসেবে ব্যবহার করে থাকেন । অন্যদিকে লন্ডনের ৩ লাখের বেশি বাসিন্দা বাড়িতে কোনো না কোনো বিদেশি ভাষায় কথা বলেন।

ছবিঃ সংগ্রহ

আরও খবর