শিরোপা জয়ী অনূর্ধব-১৯ ক্রিকেট দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
শিরোপা জয়ী অনূর্ধব-১৯ ক্রিকেট দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বিশ্বকাপ জয়ী অনূর্ধব-১৯ দলকে অভিনন্দন জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা অর্জন করায় বাংলাদেশ অনূর্ধব-১৯ দলকে অভিনন্দন জানান।
এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি সকল খেলোয়াড়, কোচ এবং বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের কর্মকর্তাসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনগুলোতে আমাদের যুব টাইগাররা দেশের জন্য আরো গৌরব বয়ে আনবে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় দেশের ক্রিকেটের উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে বলেও রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় ক্রিকেট অনুরাগী প্রধানমন্ত্রী সকল খেলোয়াড়, কোচ এবং বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের কর্মকর্তাসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান।
তিনি বলেন, আমাদের খেলোয়াড়দের টিম স্পিরিট ও তাদের অসাধারণ নৈপুণ্য দেখে গোটা জাতি গর্বিত।
শেখ হাসিনা বলেন, বর্তমান সরকারের খেলাধুলায় যথাযথ পৃষ্ঠপোষকতা ও সহায়তার ফলে এ সাফল্য এসেছে। বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও বিজয়ের এ ধারা অব্যাহত রাখবে বলে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
ছবিঃ সংগ্রহ

