আবহাওয়া

শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে

দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্য প্রবাহ আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, কুঁড়িগ্রাম, সৈয়দপুর, যশোর, কুষ্টিয়া ও শ্রীমঙ্গল অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এছাড়া ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৫২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৩৩ মিনিটে।

পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর