সতর্ক সংকেত আবহাওয়া

সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

চট্টগ্রাম , কক্সবাজার , মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে , মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় আরও এক থেকে দু’দিন বৃষ্টিপাত কম থাকতে পারে । দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে ।

পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে , বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় বিরাজ করছে । এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে । বিক্ষিপ্তভাবে দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী বর্ষণ হতে পারে

বাংলাদেশের উপকূলীয় এলাকা , উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ।  

উত্তর বঙ্গোপসাগরে অবস্থারত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে ।

এছাড়া , সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর