সুপ্রিম কোর্ট

সম্পত্তিতে হিন্দু ও বৌদ্ধ নারীদের সমান অধিকার নিশ্চিত করতে লিগ্যাল নোটিশ

স্বামী বা পিতা-মাতার সম্পত্তিতে হিন্দু ও বৌদ্ধ নারীদের সমান অধিকার নিশ্চিত করতে আইন প্রণয়নে প্র্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

এতে বলা হয়, হিন্দু এবং বৌদ্ধ নারীদের সম্পত্তিতে অধিকার না পাওয়ার নেপথ্যে ধর্মীয় কারণ। এটা লিঙ্গ বৈষম্যের কারণে নয়। সংবিধানের ২৭ এবং ২৮ অনুচ্ছেদে নারীদের সমান অধিকারের কথা বলা আছে। এছাড়া বাংলাদেশ কয়েকটি আন্তর্জাতিক কনভেনশনের সদস্য। ঐ সব কনভেনশনের আর্টিকেলগুলোতে এটি বাস্তবায়নের কথা আছে। তাই এ বিষয়ে আইন করতে নোটিশ দেওয়া হয়েছে। গতকাল রেজিস্ট্রি ডাকযোগে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব এবং ধর্ম সচিব বরাবর এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী তনয় কুমার সাহা।

ছবিঃ সংগ্রহ

আরও খবর